হবিগঞ্জ-৪ আসনে বড় ব্যবধানে হার তাহেরীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হবিগঞ্জ-৪ আসনে বড় ব্যবধানে হার তাহেরীর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
হবিগঞ্জ-৪ আসনে বড় ব্যবধানে হার তাহেরীর ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল

ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে লড়া তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ফলে ফয়সলের সঙ্গে ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) পেয়েছেন ৩২৯ ভোট, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) পেয়েছেন ৬১৯ ভোট।

এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা শতকরা ৫৬ দশমিক ১০ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটকেন্দ্র নিরাপত্তায় সারা দেশে মোতায়েন সাড়ে ৫ লাখ আনসার-ভিড

ভোটকেন্দ্র নিরাপত্তায় সারা দেশে মোতায়েন সাড়ে ৫ লাখ আনসার-ভিড