আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, আফগানিস্তান কোনো পক্ষের জন্য হুমকি নয় এবং দেশের মাটি অন্যকে ক্ষতিগ্রস্ত করতে ব্যবহার করা হবে না। তিনি বিদেশি সরকারগুলোকেও আফগানিস্তানের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন।
একই সময়ে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবিসি পার্সিয়ানকে জানান, যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক হামলা চালায় এবং ইরান সহায়তা চায়, তবে আফগানরা তাদের সক্ষমতার মধ্যে সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি বলেন, তালেবান কোনো যুদ্ধ চায় না এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে তারা আশা করছে। এছাড়া তিনি দাবি করেছেন, ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম এবং পূর্ববর্তী ১২ দিনের যুদ্ধে ইস্রায়েল-এর বিরুদ্ধে বিজয়ী হয়েছে।
কসমিক ডেস্ক