শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে বিএনপি নেতার বহিষ্কার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে বিএনপি নেতার বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে বিএনপি নেতার বহিষ্কার ছবির ক্যাপশন:

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সাংগঠনিক নোটিশের মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

দলীয় সূত্র জানায়, হাফিজুর রহমানের বিরুদ্ধে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সাংগঠনিক নিয়মের বাইরে গিয়ে কর্মকাণ্ড পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগ উঠে আসে। অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় দলীয় ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করতে বিএনপি শৃঙ্খলার প্রশ্নে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম জানান, তৃণমূল পর্যায়ে দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ব্যক্তির অনিয়ম বা অপকর্মের দায় দল বহন করবে না বলেও তিনি মন্তব্য করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দালাল মিডিয়া জনগণের পিঠে ছুরি মারতে প্রস্তুত: এনসিপি নেতা

দালাল মিডিয়া জনগণের পিঠে ছুরি মারতে প্রস্তুত: এনসিপি নেতা