দীর্ঘদিন কারাগারে থাকা পলাশবাড়ীর আওয়ামী লীগ নেতার মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দীর্ঘদিন কারাগারে থাকা পলাশবাড়ীর আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
দীর্ঘদিন কারাগারে থাকা পলাশবাড়ীর আওয়ামী লীগ নেতার মৃত্যু ছবির ক্যাপশন:

গাইবান্ধা জেলা কারাগারে দীর্ঘদিন হাজতি থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে মারা গেছেন। তার মৃত্যু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়।

জেলার কারা কর্মকর্তা আতিকুর রহমান জানান, রাতের মধ্যভাগে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন লিপন। প্রথমে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামিকুল ইসলাম লিপন দীর্ঘদিন গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি ছিলেন। তিনি ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৬ সালে সাধারণ সম্পাদক ও ২০১৮ সাল থেকে বর্তমান পর্যন্ত সভাপতি পদে ছিলেন।

পরিবারিক সূত্রে জানা যায়, লিপন প্রায় দেড় বছর ধরে গাইবান্ধা জেলা কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর পলাশবাড়ী থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।

মুক্তি পাওয়ার পর ৫ ফেব্রুয়ারি আবারও তাকে জেল গেটে থেকে গ্রেফতার করা হয়। শেষ পর্যন্ত তিনি গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসেবেই কারাগারে ছিলেন।

শামিকুল ইসলাম লিপনের মৃত্যু স্থানীয় রাজনীতিতে শোকের ছায়া ফেলেছে। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা লিপন এলাকার জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র লড়াইয়ে বিএনপির অনেক নেতা

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র লড়াইয়ে বিএনপির অনেক নেতা