চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে একই সঙ্গে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। তারা হলেন:
-
জোবাইরুল হাসান আরিফ (জাতীয় নাগরিক পার্টি),
-
মোহাম্মদ নুরুল আলম (ইসলামী আন্দোলন), এবং
-
মোহাম্মদ এমদাদুল হক (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বোয়ালখালীর সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান ফারুক-এর ঘোষিত ফলাফলের ভিত্তিতে এই তথ্য জানা গেছে।
জোবাইরুল হাসান আরিফ পেয়েছেন মাত্র ২,৯০৬ ভোট, যা মোট ভোটারের বিপরীতে ০.৫২ শতাংশ। ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম পেয়েছেন ১,১৮৮ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন ৮৭০ ভোট।
নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। চট্টগ্রাম-৮ আসনে জামানত রক্ষার জন্য প্রার্থীকে কমপক্ষে ২০,৪৯০ ভোট পেতে হতো।
চট্টগ্রাম জেলার নির্বাচনী ফলাফল সারসংক্ষেপ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে:
-
১৪টিতে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা,
-
২টিতে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী।
কসমিক ডেস্ক