নির্বাচন সামনে রেখে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচন সামনে রেখে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
নির্বাচন সামনে রেখে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন ও গণভোটকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সংবাদ সম্মেলনে গুরুত্ব পেতে পারে।

নির্বাচনের আগমুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে একের পর এক বক্তব্য ও অভিযোগ আসছে। এ প্রেক্ষাপটে এনসিপির এই সংবাদ সম্মেলন রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, সংবাদ সম্মেলনে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কিংবা নির্বাচনী কৌশল সম্পর্কেও ইঙ্গিত দেওয়া হতে পারে।

বাংলামোটর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি। সংবাদ সম্মেলনের বক্তব্য ও সিদ্ধান্তগুলো নির্বাচনকালীন রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, সে দিকেই নজর রাখছে সংশ্লিষ্ট মহল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি হারাচ্ছে জৌলুস

মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি হারাচ্ছে জৌলুস