জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ (ইউএন) সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন এক তিব্বতি ব্যক্তি। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। খবর রয়টার্স

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে ওই ব্যক্তিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এখন পর্যন্ত পুলিশ নিহত ব্যক্তির পরিচয় বা ঘটনার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, নির্বাসিত তিব্বতিদের সংবাদমাধ্যম ভয়েস অব তিব্বত এবং কয়েকজন তিব্বতি অধিকারকর্মীর দাবি, নিহত ব্যক্তির নাম লবগা রাংজেন। তাদের ভাষ্য অনুযায়ী, তিব্বতের স্বাধীনতা ও জাতীয় ঐক্যের দাবিতে তিনি জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিজের গায়ে আগুন দেন।

জানা গেছে, রাংজেন পেশায় একজন উবার চালক ছিলেন। ঘটনাস্থলে যাওয়ার সময় তার সঙ্গে একটি তিব্বতি পতাকা ছিল বলে দাবি করা হয়েছে।

রাংজেনের পরিচিত আরেক উবার চালক লোবসাং পালজর জানান, চীনা সরকারের আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও তিব্বতিদের পরিস্থিতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে গভীরভাবে ক্ষুব্ধ ছিলেন।

ঘটনার পর জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির কারণ, প্রেক্ষাপট এবং অন্যান্য সম্ভাব্য দিক তদন্ত করে দেখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকা-১৫ আসনে প্রচার শুরু করলেন ডা. শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনে প্রচার শুরু করলেন ডা. শফিকুর রহমান