জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন দেশে একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে অপচেষ্টা চালাচ্ছে। তিনি এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার ও পবিত্র দায়িত্ব। তিনি সবাইকে নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দেশের কল্যাণ কামনা করেন।
এর আগে বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৫০ লাখ টাকা বহনের অভিযোগে আটক করে পুলিশ। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
কসমিক ডেস্ক