উপদেষ্টাদের মধ্যে চারজনের সম্পদ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উপদেষ্টাদের মধ্যে চারজনের সম্পদ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
উপদেষ্টাদের মধ্যে চারজনের সম্পদ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে ছবির ক্যাপশন:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বিবরণীতে গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্য অনুযায়ী, সবচেয়ে কম সম্পদ দেখা গেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের। তার মোট সম্পদ ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৬০ টাকা, যা এক বছর আগে ছিল ৮১ লাখ ২৮ হাজার ৯২৯ টাকা। সেক্ষেত্রে তার সম্পদ বেড়েছে ২০ লাখ ৯৬ হাজার ১৩১ টাকা

অন্যদিকে, সম্পদ সবচেয়ে বেশি বেড়েছে চার উপদেষ্টার—প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা আদিলুর রহমান খান, বিধান রঞ্জন রায় পোদ্দার এবং অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তাদের সম্পদ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

এছাড়া তৌহিদ হোসেন, সি আর আবরার, শেখ বশিরউদ্দীন, আলী ইমাম মজুমদারের সম্পদ ৫২ থেকে ৬২ লাখ টাকা পর্যন্ত বেড়েছে।
শারমীন এস মুরশিদ, এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হোসেন, মুহাম্মদ ফাওজুল কবির খান, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অধ্যাপক আসিফ নজরুলের সম্পদ বেড়েছে ১৩ থেকে ২৯ লাখ টাকা পর্যন্ত।
সালেহউদ্দিন আহমেদ ও নূরজাহান বেগমের সম্পদ বেড়েছে ৪ থেকে ৯ লাখ টাকার মধ্যে।

উপদেষ্টাদের কারও কারও ব্যাখ্যা অনুযায়ী, সঞ্চয়পত্র নগদায়ন, মেয়াদি আমানত, উত্তরাধিকার সূত্রে গৃহসম্পত্তি ও কৃষি সম্পত্তি এবং ব্যবসায়িক আয়ের কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সরয়ার ফারুকী এবং সুপ্রদীপ চাকমার সম্পদ যথাক্রমে ১ কোটি ১৩ লাখ, প্রায় ১২ লাখ ও ১৬ লাখ টাকা কমেছে।

এবারের সম্পদ প্রকাশিত হওয়া হিসাব অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালকে কেন্দ্র করে আলোচনার জন্ম দিয়েছে। উপদেষ্টারা দায়িত্বকালে বেতন-ভাতা ছাড়াও অন্যান্য সরকারি সুবিধা পেয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আস্থা ফেরাতে হলে জনগণের কাছে যেতে হবে: বিএনপি নেতা

আস্থা ফেরাতে হলে জনগণের কাছে যেতে হবে: বিএনপি নেতা