ফ্রুট ব্যাগ স্বল্পতায় দাম দ্বিগুন, নওগাঁর আম চাষীরা বঞ্চিত হবেন লাভ থেকে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফ্রুট ব্যাগ স্বল্পতায় দাম দ্বিগুন, নওগাঁর আম চাষীরা বঞ্চিত হবেন লাভ থেকে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
ফ্রুট ব্যাগ স্বল্পতায় দাম দ্বিগুন, নওগাঁর আম চাষীরা বঞ্চিত হবেন লাভ থেকে ছবির ক্যাপশন:
আমের জেলা হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁ। রপ্তানিযোগ্য এবং কীটনাশকমুক্ত আম ‍উৎপাদন ও ভাল দাম পেতে ফ্রুট ব্যাগিং করেন চাষীরা। তবে এ বছর চাহিদামতো ফ্রুট ব্যাগ না পাওয়ায় আমে ব্যাগিং করতে পারেননি চাষীরা। আবার যতটুকু ফ্রুট ব্যাগ পাওয়া গেছে দ্বিগুন দামে কিনতে হয়েছে। প্রতিটি ফ্রুট ব্যাগ ৩ টাকা ৭০ পয়সা হলেও এ বছর ৬ টাকা ২০ পয়সায় কিনতে হয়েছে চাষীদের। বাড়তি দাম দিয়েও চাহিদামতো পাওয়া যায়নি। এতে আমের কাঙ্খিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা বেড়েছে তাদের। সেইসাথে আয়ের একটি অংশ থেকেও বঞ্চিত হতে হচ্ছে আমচাষীদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে- জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। যা থেকে প্রায় ৪ লাখ ২২ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ১৮৬ হেক্টর জমিতে আম্রপালি, ব্যানানা ম্যাংগো ও গৌড়মতি ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৫০০ পিস আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। গত বছর সাপাহার ও পোরশা উপজেলা থেকে বিভিন্ন রপ্তানিকারকের মাধ্যমে ২৮৪ টন আম্রপালি, খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো আম মধ্যপাচ্য ও ইউরোপে রপ্তানি হয়েছিলো।

বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিত নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার আংশিক এলাকা। জেলায় যে পরিমাণ আম বাগান রয়েছে তার ৭০ শতাংশ রয়েছে এসব উপজেলায়। যেখানে আম্রপালি, গোপালভোগ, খিরসাপাত, হিমসাগর ও বারী-৪ সহ প্রায় ১৬ জাতের আম উৎপাদন হয়। গাছে গাছে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের আম। পরিচর্চায় ব্যস্ত সময় পার করছে চাষীরা।

রপ্তানিযোগ্য এবং কীটনাশকমুক্ত আম ‍উৎপাদন ও ভাল দাম পেতে ফ্রুট ব্যাগিং করেন চাষীরা। এপ্রিল মাস থেকে মে মাসের মাঝামাঝি সময়ে আম্রপালি, ব্যানানা ম্যাংগো ও গৌড়মতি আমে ফ্রুট ব্যাগিং করার সময়। এ বছর ফ্রুট ব্যাগ না পাওয়ায় অনেক চাষী আমে ব্যাগিং করতে পারেননি। খোলা আম বাজারে সর্বোচ্চ ৪ হাজার টাকা মন দরে বিক্রি হয়ে থাকে। তবে ফ্রুট ব্যাগিং করা আম ক্রেতাদের কাছে চাহিদা থাকায় বাজারে প্রকারভেদে ৭-৮ হাজার টাকা মন দরে বিক্রি হয়ে থাকে।

চাষীরা বলছেন- আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর আমের ফলন ভাল হয়েছে। নিয়মিত বৃষ্টি হওয়ায় কমেছে রোগাবালাই। তবে রোগাবালাই নিয়ন্ত্রনে কীটনাশক স্প্রে সহ পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন তারা। নানা প্রতিবন্ধকতার কারনে চাষীরা সরাসরি

নিউজটি পোস্ট করেছেন : মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্গো ভিলেজের আগুনে বিপুল ক্ষতি, প্রকৃত হিসাব নিয়ে ধোঁয়াশা

কার্গো ভিলেজের আগুনে বিপুল ক্ষতি, প্রকৃত হিসাব নিয়ে ধোঁয়াশা