ভোট কাকে দেবেন, কী দেখে সিদ্ধান্ত নেবেন: পরামর্শ শায়খ আহমাদুল্লাহর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোট কাকে দেবেন, কী দেখে সিদ্ধান্ত নেবেন: পরামর্শ শায়খ আহমাদুল্লাহর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
ভোট কাকে দেবেন, কী দেখে সিদ্ধান্ত নেবেন: পরামর্শ শায়খ আহমাদুল্লাহর ছবির ক্যাপশন:

ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব অপরিসীম। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ঘুষখোর, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, মিথ্যাবাদী বা ধর্মের প্রতি উদাসীন প্রার্থীকে ক্ষমতায় বসানোর সুযোগ ইসলাম দেয় না। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ইসলাম সর্বদা ব্যক্তির সততা, যোগ্যতা, খোদাভীতি, ইমান-আমল, জ্ঞান ও চারিত্রিক গুণাবলিকে প্রাধান্য দিয়েছে।

প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ তাঁর ইউটিউব চ্যানেলে ভোট দেওয়ার ক্ষেত্রে বিস্তারিত পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ভোট দেওয়ার সময় আপনার বিবেককে জিজ্ঞাসা করুন যে, কোন প্রার্থী সবচেয়ে সৎ এবং যোগ্য। আপনি চেষ্টা করে সঠিক প্রার্থী বেছে নেবেন; যদি পরবর্তীতে দেখা যায় যে প্রার্থী সম্পূর্ণভাবে উপযুক্ত হয়নি, তবে আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না।

তিনি আরও বলেন, চেষ্টা করতে হবে, নির্বাচনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে ভালো ও সৎ-যোগ্য মানুষকে ভোট দেওয়ার। তার জেতা বা না জেতা আপনার নিয়ন্ত্রণে নেই। অনেক মানুষ ভুল ধারণা পোষণ করে যে, ভোট নষ্ট হবে। কিন্তু বাস্তবে ভোট নষ্ট হয় না। একটি ভালো প্রার্থী অল্প ভোট পেলে তা ভবিষ্যতে আরও ভালো ফলাফল তৈরি করতে পারে। আর যদি ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেন, তাহলে খারাপ প্রার্থীরা তাদের রাজত্ব আরও শক্তিশালী করতে পারে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “কেউ জিতুক সেটা আপনার কাজ নয়, কিন্তু ভালো প্রার্থীকে ভোট দেওয়াই আপনার দায়িত্ব। আল্লাহর কাছে দায়িত্ব হলো সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। আপনার ইমান-আমল, ইসলামের স্বার্থ এবং দেশের উন্নয়নের জন্য যাকে ভোট দেওয়া উচিত, সেই প্রার্থীকে ভোট দিন।”

তিনি বিশেষভাবে সতর্ক করেছেন যে, সামান্য টাকা-পয়সা বা সুবিধার লোভে পড়ে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভোট আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ জবাবদিহিতার জায়গা। নির্বাচনের মাধ্যমে যে কোনো আমানত যথাস্থানে পৌঁছে দেয়ার দায়িত্ব মুসলমান ভোটারের ওপর রয়েছে।

শায়খ আহমাদুল্লাহর পরামর্শের মূল কথা হলো, ভোট শুধু ব্যক্তিগত সুবিধার জন্য নয়, বরং ইসলামী নীতি, ন্যায্যতা, দেশপ্রেম ও মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। ভোটারদের উচিত তাদের বিবেক ও ধর্মীয় দায়িত্বের আলোকে সিদ্ধান্ত নেওয়া।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘কুয়াশার গান’ কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে প্রশ্ন, যা বললেন জ

‘কুয়াশার গান’ কনসার্টে সিগারেট বিতরণ নিয়ে প্রশ্ন, যা বললেন জ