রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি সূত্র জানায়, তিনি তার নিজ নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন।
বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে জনসভা দিয়ে তিনি সূচনা করবেন। এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে ৬টায় তিনি বক্তব্য রাখবেন।
গতকাল রবিবারও তিনি ঢাকার বিভিন্ন স্থানে জনসভা করেছেন। তার বক্তব্য অনুষ্ঠিত হয় ইসিবি চত্বরে, পল্লবী দুই নম্বার ওয়ার্ড লাল মাঠ, মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বত, মিরপুর মডেল থানার বিপরীতে, শ্যামলী ক্লাব মাঠে এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে।
কসমিক ডেস্ক