রাষ্ট্রীয় টেলিভিশনে রাজনৈতিক ভাষণ, সূচি চূড়ান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাষ্ট্রীয় টেলিভিশনে রাজনৈতিক ভাষণ, সূচি চূড়ান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
রাষ্ট্রীয় টেলিভিশনে রাজনৈতিক ভাষণ, সূচি চূড়ান্ত ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ধারাবাহিকভাবে এসব ভাষণ প্রচার করা হবে।

বিটিভির দায়িত্বশীল সূত্র শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানো হলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি তাদের জন্য নির্ধারিত সময় বরাদ্দ দেয়। এ চার দলের বাইরে এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল ভাষণ প্রচারের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি।

বিটিভি সূত্র অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ভাষণ প্রচার করা হবে। একই দিন সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ বিটিভিতে প্রচার করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হয়নি। এর আগে ২০০৮ সালে সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচারিত হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজারের হাটের দিনে পুকুরপাড়ে জনতার সঙ্গী অকিলের সেলুন

বাজারের হাটের দিনে পুকুরপাড়ে জনতার সঙ্গী অকিলের সেলুন