৪৪তম বিসিএসের প্রার্থীদের নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৪৪তম বিসিএসের প্রার্থীদের নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
৪৪তম বিসিএসের প্রার্থীদের নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ ছবির ক্যাপশন:

৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার প্রায় সাত মাস পর এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলো।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়। পরদিন শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারে বিভিন্ন সংখ্যক প্রার্থী নিয়োগ পেয়েছেন।

নিয়োগ আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের অধীন পদায়নকারী কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে ভিন্ন কোনো নির্দেশনা না এলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিষয়ে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে, সে ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলেও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নড়িয়ায় ৭০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নড়িয়ায় ৭০০ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ