উখিয়া-টেকনাফে জামায়াত প্রার্থীর পথসভা, ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উখিয়া-টেকনাফে জামায়াত প্রার্থীর পথসভা, ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
উখিয়া-টেকনাফে জামায়াত প্রার্থীর পথসভা, ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার ছবির ক্যাপশন:

কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ আসন (কক্সবাজার-৪) থেকে জামায়াতে ইসলামীর মনোনীত ১১দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী নুর আহমেদ আনোয়ারী বলেছেন, তিনি প্রতিশোধের রাজনীতি করতে আসেননি। বরং মজলুম ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যেই তার সামাজিক ও রাজনৈতিক আবির্ভাব। তিনি বলেন, উখিয়া-টেকনাফের মানুষ মিথ্যা মামলা ও জুলুমের অবসান চায়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

নুর আহমেদ আনোয়ারী বলেন, এই এলাকার সাধারণ মানুষ গত ১৭ মাস ধরে জুলুম, অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। বহু নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করতেই তার এই পথচলা।

অনুষ্ঠান শেষে নুর আহমেদ আনোয়ারী বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠা ছাড়া সমাজে প্রকৃত শান্তি কখনো আসবে না। আল্লাহর ওপর ভরসা রেখে মজলুম মানুষের পাশে থেকেই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

এ সময় তিনি একটি মহলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ফ্যামেলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভোট আদায়ের অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, বাস্তবে এটি নতুন ধরনের চাঁদাবাজির ফাঁদ। গরিব ও অসহায় মানুষের নাম তালিকাভুক্ত করার কথা বলে তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায়। তিনি এ ধরনের প্রতারণামূলক রাজনীতির বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জামায়াত নেতা ও সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, এবি পার্টির সভাপতি সৈয়দ হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে উখিয়া-টেকনাফ অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক আগ্রহ বাড়ছে এবং বিভিন্ন দল গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সাকিবের খেলতে না দেওয়ায় ভক্তদের অভিযোগ, এনসিপি মুখপাত্রের মন

সাকিবের খেলতে না দেওয়ায় ভক্তদের অভিযোগ, এনসিপি মুখপাত্রের মন