রামিসা হত্যা মামলা: আদালতে সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন নিহতের বাবা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রামিসা হত্যা মামলা: আদালতে সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন নিহতের বাবা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
রামিসা হত্যা মামলা: আদালতে সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন নিহতের বাবা ছবির ক্যাপশন:

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার কার্যক্রম শুরু হয়।

সাক্ষ্যগ্রহণ শুরুর আগে সকাল ৯টার দিকে ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে উপস্থিত হয়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি এবং ন্যায়বিচার দাবি করেন।

মামলায় এদিন গুরুত্বপূর্ণ সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের তালিকায় রয়েছেন ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

এর আগের দিন সোমবার আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই দিনে মামলার বাদীসহ মোট ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

মামলাটি ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আশা করছে, দ্রুত সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায় দ্রুত ঘোষণা করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাগমারায় কৃষি জমি থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

বাগমারায় কৃষি জমি থেকে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার