বুড়িচংয়ে রাতে অভিযান, যুবলীগ নেতা আদনান গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বুড়িচংয়ে রাতে অভিযান, যুবলীগ নেতা আদনান গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
বুড়িচংয়ে রাতে অভিযান, যুবলীগ নেতা আদনান গ্রেপ্তার ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে উপজেলা যুবলীগ নেতা আদনান হায়দারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আদনান হায়দার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে। তিনি উপজেলার সিন্দুরিয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আদনান হায়দারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এ ছাড়া বুড়িচং থানায় ২০২২ সালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০২৪ সালে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে আরও দুটি মামলা রয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আদনান হায়দারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর তথ্য যাচাই করা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের কারণ হিসেবে মাদক সেবনের অভিযোগের কথা জানানো হলেও, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে আলাদা কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৮ কোটি মানুষের নিরাপত্তা আগে

১৮ কোটি মানুষের নিরাপত্তা আগে