চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করলো ৫৯ বিজিবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করলো ৫৯ বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করলো ৫৯ বিজিবি ছবির ক্যাপশন:

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের সামনের পাকা সড়কে অভিযান চালায়।

অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি আইটেম এবং ৪ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার ২১০ টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঈদের তৃতীয় দিনে কত দামে বিক্রি হচ্ছে সোনা?

ঈদের তৃতীয় দিনে কত দামে বিক্রি হচ্ছে সোনা?