হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫ ছবির ক্যাপশন:

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু। বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।

অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে মোট ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৪১ শিশু। অর্থাৎ এক দিনে হাম ও উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৫ জন।

এ সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৭৯ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জনের।

এ ছাড়া এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ ও হালনাগাদ প্রতিবেদনের মাধ্যমে দেশে হাম পরিস্থিতির বিস্তৃতি এবং আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলে ধরা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতেঙ্গায় ট্রলার থেকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৯

পতেঙ্গায় ট্রলার থেকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৯