বিশ্বকাপ জিতলেই অবসরে যাবেন কুকুরেইয়া, চমকে দিলেন স্পেনের তারকা ডিফেন্ডার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ জিতলেই অবসরে যাবেন কুকুরেইয়া, চমকে দিলেন স্পেনের তারকা ডিফেন্ডার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
বিশ্বকাপ জিতলেই অবসরে যাবেন কুকুরেইয়া, চমকে দিলেন স্পেনের তারকা ডিফেন্ডার ছবির ক্যাপশন:

বিশ্বকাপের ফাইনালের আগে বড় এক ঘোষণা দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন স্পেনের তারকা ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। চেলসির এই লেফট-ব্যাক জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপের শিরোপা জিততে পারে, তাহলে জাতীয় দল থেকে অবসর নেওয়ার বিষয়টি কোচ লুইস দে লা ফুয়েন্তেকে জানাবেন তিনি।

আগামী রবিবার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন মেসি ও স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে স্পেনের দুর্দান্ত যাত্রার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুকুরেইয়াও এখন আলোচনার বড় বিষয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মভিস্টারপ্লাস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কুকুরেইয়া বলেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি কোচকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানাবেন। তার মতে, ইউরো ও বিশ্বকাপ—দুটি বড় শিরোপা জয়ের পর জাতীয় দলের হয়ে আর বড় কোনো স্বপ্ন বাকি থাকবে না।

মাত্র ২৭ বছর বয়সে এমন সিদ্ধান্তের কথা জানানোয় ফুটবলপ্রেমীদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে। কারণ একজন ডিফেন্ডারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে সাধারণত এই বয়সকেই বিবেচনা করা হয়।

ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেনের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছেন কুকুরেইয়া। চলমান বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। টুর্নামেন্টের সাতটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং কোচ তাকে এক মিনিটের জন্যও মাঠের বাইরে রাখেননি।

স্পেনের শক্তিশালী রক্ষণব্যবস্থার অন্যতম প্রধান কারিগর হিসেবে কুকুরেইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। টুর্নামেন্টে সাত ম্যাচে প্রতিপক্ষরা স্পেনের জালে মাত্র একটি গোল দিতে পেরেছে।

এর আগে মজার ছলে কুকুরেইয়া বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু শরীরে আঁকাবেন। এবার তার অবসরের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে স্পেন সত্যিই বিশ্বকাপ জিতলে কুকুরেইয়া নিজের ঘোষণা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন কি না, নাকি এটি শুধুই আবেগঘন মন্তব্য ছিল—তা জানা যাবে ফাইনালের পর।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন

চট্টগ্রামে সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন