‘পাকিস্তানি কাশ্মীর বলে কিছু নেই’, নিউইয়র্ক টাইমসকে ভারতের কড়া প্রতিবাদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘পাকিস্তানি কাশ্মীর বলে কিছু নেই’, নিউইয়র্ক টাইমসকে ভারতের কড়া প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
‘পাকিস্তানি কাশ্মীর বলে কিছু নেই’, নিউইয়র্ক টাইমসকে ভারতের কড়া প্রতিবাদ ছবির ক্যাপশন:

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে ‘পাকিস্তানি কাশ্মীর’ শব্দ ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস। ভারতের অবস্থান অনুযায়ী, ‘পাকিস্তানি কাশ্মীর’ বলে কোনো অঞ্চল নেই; এটি ‘পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (POK)’

গত ২৮ জুলাই প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের শিরোনামে ‘Pakistani Kashmir’ উল্লেখ করা হয়। প্রতিবেদনে অঞ্চলটিকে ‘Pakistan-administered Kashmir’ বলেও উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে ওই শব্দচয়নকে ‘বিভ্রান্তিকর ও ভুল’ বলে আখ্যায়িত করে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তান অবৈধভাবে ওই অঞ্চলের কিছু অংশ দখল করে রেখেছে। একই সঙ্গে সেখানে বসবাসকারী মানুষের বিরুদ্ধে সহিংসতা চালানোর অভিযোগও আনা হয়।

এর আগে চলতি মাসের শুরুতে ভারত সরকার জানায়, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে চলমান বিক্ষোভ দীর্ঘদিনের প্রশাসনিক নিপীড়ন, শোষণ এবং জনগণের অসন্তোষের বহিঃপ্রকাশ। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপেরও সমালোচনা করে নয়াদিল্লি।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে গত কয়েক দিনে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। গত ৫ জুন থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, যদিও আন্দোলনকারীরা বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হলো কাশ্মীরের বাইরে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিল করা। আন্দোলনকারীদের অভিযোগ, এই সংরক্ষিত আসন ব্যবস্থার মাধ্যমে সরকার অঞ্চলটির ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখছে।

এছাড়া আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, বিক্ষোভ দমনে প্রশাসন খাদ্য, জ্বালানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সীমিত করেছে। ইন্টারনেট ও স্যাটেলাইট সেবা বন্ধ থাকায় ব্যাংকিং ও এটিএম সেবাও ব্যাহত হয়েছে। কারফিউ ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের কারণে অঞ্চলটিতে মানবিক সংকট আরও তীব্র হয়েছে বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ নামের একটি অরাজনৈতিক সংগঠন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। গত ২৭ জুলাই সাধারণ নির্বাচন শুরুর পর থেকে সংঘর্ষের মাত্রা আরও বেড়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম বাড়ছে না, জানালে

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম বাড়ছে না, জানালে