বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা ছবির ক্যাপশন:

মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করা হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক, দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার বিষয়ে সোহরাব হাওলাদার বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয় এবং ওই কমিটিতে তিনি উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তার ধারণা, কমিটি গঠনকে কেন্দ্র করে ক্ষুব্ধ কোনো পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এবং কী কারণে হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ বা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার দায়িত্বে ফাইনালের সেই র

বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার দায়িত্বে ফাইনালের সেই র