সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড ছবির ক্যাপশন:

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) আসাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। একই মামলায় তাঁর চাচাতো ভাই ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার ঘটনায় আতেফ নাজিবকে দায়ী করা হয়েছে। ওই সময়ের কঠোর দমন-পীড়নকে পরবর্তীতে সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অন্যতম সূচনাবিন্দু হিসেবে দেখা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে এ রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় আতেফ নাজিব বন্দিদের পোশাক পরে আদালতের খাঁচার ভেতরে উপস্থিত ছিলেন। তিনি সিরিয়ার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং ২০১১ সালে দারা প্রদেশে আসাদ সরকারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার পর বাশার আল-আসাদ ও তাঁর ভাই মাহের আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান। পরে আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়। তিনি আসাদ সরকারের বিচারাধীন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অন্যতম।

আসাদের বিরুদ্ধে এই রায় সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক সরকারের কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম বিচারিক রায় হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছর অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে সশরীরে উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করেছে।

আসাদের বিরুদ্ধে মামলার রায়ে ২০১১ সালের বিক্ষোভ দমন এবং পরবর্তী সংঘাতের সময় সংঘটিত গুরুতর অপরাধের দায়ের বিষয়টি সামনে এসেছে। তবে তিনি বর্তমানে সিরিয়ার বাইরে থাকায় তাঁর অনুপস্থিতিতেই বিচার ও রায় সম্পন্ন হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরল

ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরল