মেধার সঙ্গে মানবিক গুণ অর্জনের আহ্বান এমপি বাবুলের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেধার সঙ্গে মানবিক গুণ অর্জনের আহ্বান এমপি বাবুলের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
মেধার সঙ্গে মানবিক গুণ অর্জনের আহ্বান এমপি বাবুলের ছবির ক্যাপশন:

মেধাবী হওয়ার পাশাপাশি মানবিক ও নৈতিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেছেন, মানবিক মানুষ হতে না পারলে মেধার প্রকৃত মূল্য থাকে না। একই সঙ্গে জ্ঞান-বিজ্ঞান ও মেধা-মননের চর্চা ছাড়া কোনো জাতির ভবিষ্যৎও গড়ে ওঠে না।

রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি সুকুমার বৃত্তির চর্চা করতে হবে। মানবিক গুণাবলি অর্জন না করলে শুধু মেধাবী হওয়া যথেষ্ট নয়। জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে মানবিক মূল্যবোধও গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মেধাবীদের কেউ ভবিষ্যতে বৈমানিক, কেউ বিজ্ঞানী, প্রকৌশলী কিংবা চিকিৎসক হবে। তাঁদের নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করার জন্য প্রস্তুত হতে হবে। যে দেশে জ্ঞান-বিজ্ঞানের চর্চা যত বেশি হয়েছে, সেই দেশ তত বেশি উন্নতি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের ছোটবেলা থেকেই সাধনা ও নৈতিকতার চর্চা শেখানোর আহ্বান জানান। তাঁর মতে, পরিবারের কাছ থেকেই শিশুর নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি হয়। এ ক্ষেত্রে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানকে ভালোবাসা ও মানবিক মূল্যবোধ শেখানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন যাঁরা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে যাচ্ছেন যাঁরা