এইচএসসি পরীক্ষার হলে অসুস্থ হয়ে অজ্ঞান ২ শিক্ষার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এইচএসসি পরীক্ষার হলে অসুস্থ হয়ে অজ্ঞান ২ শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
এইচএসসি পরীক্ষার হলে অসুস্থ হয়ে অজ্ঞান ২ শিক্ষার্থী ছবির ক্যাপশন:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে পৃথক দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, প্রচণ্ড গরম এবং শারীরিক দুর্বলতার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ দুই শিক্ষার্থীর একজন নাঈমা আক্তার, তিনি জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের কাজল মিয়ার মেয়ে। অন্যজন সূচনা রানী সরকার, তিনি কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী এবং জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকার সুধা সরকারের মেয়ে।

জানা গেছে, আবদুস সোবহান উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে নাঈমা আক্তার পরীক্ষার শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর হওয়ায় জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজের গাড়িতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। পরে চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে আটপাড়া উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে সূচনা রানী সরকারও অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসকরা ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। সর্বশেষ পাওয়া তথ্যে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের কেন্দ্রসচিব ও প্রভাষক নিয়াজ আহমেদ জানান, নাঈমা আক্তার আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। পরীক্ষার শেষ দিকে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং একই সঙ্গে তার অভিভাবকদের বিষয়টি জানানো হয়।

এদিকে শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির বলেন, পরীক্ষা শেষ হওয়ার প্রায় ১৫ মিনিট আগে সূচনা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনিরা জানান, প্রচণ্ড গরম এবং শারীরিক দুর্বলতার কারণে দুই শিক্ষার্থী অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একজন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, অন্যজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে হাসপাতাল ছেড়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি ইরানের সামরিক বাহিনীর

মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি ইরানের সামরিক বাহিনীর