জুটি বাঁধছে পাকিস্তান-সৌদি আরব, স্টেডিয়াম নির্মাণে সমঝোতা স্মারক সই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুটি বাঁধছে পাকিস্তান-সৌদি আরব, স্টেডিয়াম নির্মাণে সমঝোতা স্মারক সই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
জুটি বাঁধছে পাকিস্তান-সৌদি আরব, স্টেডিয়াম নির্মাণে সমঝোতা স্মারক সই ছবির ক্যাপশন:

সৌদি আরবে ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন এবং খেলাটির দীর্ঘমেয়াদি বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ)। জেদ্দায় একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে দুই সংস্থা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার (২ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই অংশীদারিত্ব শুধু একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যৌথ লক্ষ্য, পারস্পরিক আস্থা এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবে ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি এবং সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল বিন মোহাম্মদ আল সৌদ।

চুক্তি স্বাক্ষরের পর মহসিন নাকভি বলেন, সৌদি আরবের ক্রিকেটের এই নতুন যাত্রায় অংশ নিতে পেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড গর্বিত। তিনি জানান, দুই দেশের এই অংশীদারিত্ব ক্রিকেটকে আরও শক্তিশালী করবে, দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আরও কাছাকাছি নিয়ে আসবে এবং ভবিষ্যতের জন্য একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক ভিত্তি তৈরি করবে।

যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জেদ্দায় নির্মিতব্য আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ভবিষ্যতে সৌদি আরবে আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এটি দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবে ক্রিকেটের ইতিহাস বেশ পুরোনো। ১৯৬০-এর দশকের শুরুতে পাকিস্তান ও ভারতের অভিবাসীদের মাধ্যমে দেশটিতে ক্রিকেটের প্রচলন শুরু হয়। পরবর্তীতে ২০০৩ সালে সৌদি আরব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত (Affiliate) সদস্যপদ লাভ করে। এরপর ২০১৬ সালে দেশটি আইসিসির সহযোগী (Associate) সদস্য হিসেবে স্বীকৃতি অর্জন করে।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। জেদ্দায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের এই উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়ানোর দায়িত্ব সিইসির

স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়ানোর দায়িত্ব সিইসির