শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু ছবির ক্যাপশন:

বগুড়ার আদমদীঘি উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পরিবারের আরও সাতজন সদস্য আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামের সরদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার তিনি শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান।

শনিবার সকালে বাড়ির পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে পানি সেচ দেওয়ার কাজ শুরু করেন মিজানুর রহমান। এ সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সেচযন্ত্রের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে এলে তারাও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন। এতে ঘটনাস্থলে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের সহায়তায় মিজানুর রহমানকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, নিহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা এখনো থানায় আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক সেচযন্ত্র ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিয়মিত সংযোগ ও যন্ত্রপাতির নিরাপত্তা পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফ্রান্সে কাউন্সিলর পদে বাংলাদেশি প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিত

ফ্রান্সে কাউন্সিলর পদে বাংলাদেশি প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিত