লক্ষ্মীপুরে দুই কেজির রাজা ইলিশ বিক্রি সাড়ে ১০ হাজার টাকায় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লক্ষ্মীপুরে দুই কেজির রাজা ইলিশ বিক্রি সাড়ে ১০ হাজার টাকায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
লক্ষ্মীপুরে দুই কেজির রাজা ইলিশ বিক্রি সাড়ে ১০ হাজার টাকায় ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়া একটি বড় আকৃতির রাজা ইলিশ নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশটি কিনে নেন। বড় আকৃতির হওয়ায় মাছটি ঘাটে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

মতিরহাট মাছঘাটের সারু মিয়ার মৎস্য আড়তের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝি ও তার সঙ্গে থাকা কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের পাশাপাশি এই বড় আকৃতির রাজা ইলিশটি পান। পরে মাছটি আড়তে নিয়ে আসা হলে উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলামের আয়োজন করা হয়। সেখানে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন রিয়াজ বেপারী।

ক্রেতা মো. রিয়াজ বেপারী বলেন, বড় আকৃতির ইলিশের বাজারমূল্য ও চাহিদা বেশি হওয়ায় তিনি নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছেন। মাছটি বিক্রির জন্য চাঁদপুরে পাঠানো হবে, কারণ সেখানে বড় ইলিশের ভালো বাজার রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতি কেজি প্রায় ছয় হাজার টাকা দরে মাছটি বিক্রি করা সম্ভব হবে।

এ বিষয়ে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, বর্তমানে মেঘনা নদীতে ইলিশের সরবরাহ তুলনামূলক কম। এখন যে ইলিশ ধরা পড়ছে, তার অধিকাংশের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রাম। ফলে দুই কেজির বেশি ওজনের রাজা ইলিশ খুবই বিরল হওয়ায় এর চাহিদা ও দাম স্বাভাবিকভাবেই বেশি। তিনি আরও জানান, আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন বাড়বে বলে মৎস্য বিভাগের আশা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ

সৌরজগতে ঘুরত মঙ্গল-আকারের অজানা গ্রহ