আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রোববার দলটির দপ্তর সম্পাদক মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বার্তায় জানানো হয়, দলের চেয়ারম্যান Ghulam Muhammad Quader-এর নির্দেশক্রমে জাতীয় পার্টি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। সেই সঙ্গে দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সকল সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দকে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। সংগঠনকে শক্তিশালী করা, সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুত করা এবং স্থানীয় পর্যায়ে জনসংযোগ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের তৎপরতা বাড়তে শুরু করেছে। জাতীয় পার্টির এই ঘোষণা সেই প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক