বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ ছবির ক্যাপশন:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনার পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে ছাত্রশিবির তাদের ঘোষিত কর্মসূচি পালন করতে ক্যাম্পাসে সমবেত হয়। এ সময় মিছিল থেকে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির মাধ্যমে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এবং উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত দাবি করেন, ছাত্রশিবির তাদের কর্মসূচিতে বহিরাগতদের নিয়ে আসে এবং সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেয়। এতে বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতি এবং দায়ীদের বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন দাবি ‘জিম্মি’ হয়েছিলেন

আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন দাবি ‘জিম্মি’ হয়েছিলেন