৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫% পর্যন্ত কর ছাড় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫% পর্যন্ত কর ছাড়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫% পর্যন্ত কর ছাড় ছবির ক্যাপশন:

স্বেচ্ছায় কর পরিপালনে উৎসাহ দিতে আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ব্যক্তি করদাতাদের জন্য কর প্রণোদনার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নিয়ম অনুযায়ী, চলতি করবর্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর-এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এই কর ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা

রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিয়ে করদাতারা এই বিশেষ প্রণোদনার সুবিধা নিতে পারবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না।

অন্যদিকে, নির্ধারিত সময় পেরিয়ে ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ-এর মধ্যে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৩(২) অনুযায়ী পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

এছাড়া ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে অতিরিক্ত করের পরিমাণ হবে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি হবে সেটিই প্রযোজ্য হবে।

এনবিআরের মতে, করবর্ষের শুরুতেই রিটার্ন দাখিলে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সময়মতো কর পরিশোধের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খল হবে বলে আশা করছে সংস্থাটি।

উল্লেখ্য, ২২ জুলাই ২০২৬ থেকে ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তি করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। করদাতারা eTax প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, কর পরিশোধ এবং তাৎক্ষণিকভাবে আয়কর সনদ ও প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমেও কর পরিশোধের সুযোগ রয়েছে।

এনবিআর করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় কল সেন্টার ও অন্যান্য অনলাইন মাধ্যমে সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নারায়ণগঞ্জে মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে মৎস্যজীবী দল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার