সিলেটে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, তিনজন আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিলেটে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, তিনজন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
সিলেটে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, তিনজন আটক ছবির ক্যাপশন:

সিলেট নগরের মিরাবাজার এলাকার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে প্রবেশের সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে তিন যুবককে কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি নিয়ে তারা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, ওই ব্যক্তিরা আনসার সদস্য।

তবে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হতে তাদের চ্যালেঞ্জ করলে তিন যুবক নিজেদের পর্যবেক্ষক বলে দাবি করেন। রাতে কেন্দ্রে প্রবেশের কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে উপস্থিত কয়েকজন জানান। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতা তাদের আটক করলে পুলিশ তাদের থানা হেফাজতে নেয়। তারা নিজেদের পর্যবেক্ষক দাবি করেছেন। যাচাই-বাছাই শেষে ম্যাজিস্ট্রেট তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব সংসদে নেই’—রুমিন ফারহানা

‘এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব সংসদে নেই’—রুমিন ফারহানা