৯৬ বছর বয়সে না ফেরার দেশে ভারতের সাবেক সেনাপ্রধান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৯৬ বছর বয়সে না ফেরার দেশে ভারতের সাবেক সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
৯৬ বছর বয়সে না ফেরার দেশে ভারতের সাবেক সেনাপ্রধান ছবির ক্যাপশন:

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জেনারেল বিশ্বনাথ শর্মা ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশটির সেনাপ্রধান (Chief of Army Staff) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

১৯৩০ সালের ৪ জুন জন্ম নেওয়া বিশ্বনাথ শর্মা দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী ছিলেন। ১৯৫০ সালের জুন মাসে তিনি ১৬ লাইট ক্যাভালরিতে কমিশন লাভ করেন। এরপর কয়েক দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেনাপ্রধানের পদে অধিষ্ঠিত হন।

বিশ্বনাথ শর্মা এমন একটি সামরিক ঐতিহ্যবাহী পরিবারের সদস্য ছিলেন, যেখান থেকে দুই প্রজন্মে তিনজন জেনারেল দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ভারতের প্রথম পরমবীর চক্রপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সোমনাথ শর্মার ছোট ভাই। ১৯৪৭-৪৮ সালের কাশ্মির যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য মেজর সোমনাথ শর্মা দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘পরমবীর চক্র’ অর্জন করেছিলেন।

বিশ্বনাথ শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জেনারেল শর্মা একজন বিশিষ্ট সামরিক নেতা ছিলেন, যিনি নিষ্ঠা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সেবা করেছেন। পাশাপাশি তিনি তার পরিবারের গৌরবময় সামরিক ঐতিহ্যও সাফল্যের সঙ্গে বহন করেছেন।

ভারতীয় সেনাবাহিনীও এক শোকবার্তায় তাকে ‘দূরদর্শী সামরিক নেতা’ হিসেবে অভিহিত করেছে। বাহিনী জানায়, দেশের সেবায় নিবেদিত একজন আদর্শ সেনা কর্মকর্তা হিসেবে বিশ্বনাথ শর্মার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে ভারতের সামরিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ

প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ