সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন রাহানে ছবির ক্যাপশন:

ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই ছিটকে পড়া এই ডানহাতি ব্যাটার এবার আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে জানিয়েছেন, জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার জন্য ‘এটাই সঠিক টাইমিং’।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহানে বলেন, তিনি সবসময় ব্যাটিংয়ে সঠিক সময়জ্ঞান বা ‘টাইমিং’-এর ওপর ভরসা করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এখন মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। তিনি বলেন, ডোম্বিভলি থেকে অল্প বয়সে অনুশীলন শুরু করার দিন থেকে আজ পর্যন্ত ক্রিকেটের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন।

রাহানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারত মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতিয়ে ইতিহাস গড়েন তিনি। সেই সিরিজে তার নেতৃত্ব ও ব্যাটিং প্রশংসিত হয় ক্রিকেট বিশ্বে।

২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিস্তৃত আন্তর্জাতিক ক্যারিয়ারে রাহানে ৮৫টি টেস্টে ৩৮.৪৬ গড়ে ৫ হাজার ৭৭ রান করেন। টেস্টে তার ঝুলিতে রয়েছে ১২টি শতক। ওয়ানডেতে ৯০ ম্যাচে ৩৫.২৬ গড়ে ২ হাজার ৯৬২ রান এবং তিনটি শতক করেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ৩৭৫ রান। ভারতের অধিনায়ক হিসেবে ছয়টি টেস্টে নেতৃত্ব দিয়ে চারটিতে জয় এবং বাকি দুটি ম্যাচ ড্র করেন তিনি। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছয়টি ভিন্ন দলের হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন।

বিদায়ী বার্তায় রাহানে বলেন, তার পুরো ক্যারিয়ারে একটি নীতিই অনুসরণ করেছেন—নিজের আগে দেশ ও দলকে অগ্রাধিকার দেওয়া। তিনি বিশ্বাস করেন, সততা ও নিষ্ঠার সঙ্গে খেললে ক্রিকেট কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না।

রাহানে আরও জানান, একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে তার অধ্যায়ের সমাপ্তি ঘটলেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হচ্ছে না। আগামী প্রজন্মের ক্রিকেটারদের সহায়তা করা, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং ক্রিকেট তাকে যা দিয়েছে, তার কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, জানিয়

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়, জানিয়