২০২৭ সালের মধ্যে ৮ হাজার কর্মী ছাঁটাই করবে বিএমডব্লিউ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০২৭ সালের মধ্যে ৮ হাজার কর্মী ছাঁটাই করবে বিএমডব্লিউ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
২০২৭ সালের মধ্যে ৮ হাজার কর্মী ছাঁটাই করবে বিএমডব্লিউ ছবির ক্যাপশন:

জার্মানির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ (BMW) ২০২৭ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে তাদের মোট জনবলের প্রায় ৫ শতাংশ, অর্থাৎ অন্তত ৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ইউরোপে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং চীনের বাজারে গাড়ি বিক্রিতে উল্লেখযোগ্য পতনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সব্লুমবার্গ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে জার্মানিতে কর্মরত বিএমডব্লিউর কর্মীদের ওপর। প্রতিষ্ঠানটি মূলত গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা এবং অন্যান্য কর্পোরেট বিভাগের কর্মকর্তাদের জন্য একটি স্বেচ্ছায় চাকরি ছাড়ার (Voluntary Exit) বিশেষ প্যাকেজের প্রস্তাব দিচ্ছে। তবে কারখানার সাধারণ শ্রমিকদের এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিএমডব্লিউর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিলান নেদেলকোভিচ চলতি সপ্তাহে কর্মীদের সঙ্গে বৈঠকে এই স্বেচ্ছায় অবসর কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। পরিকল্পনাটি আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

জার্মানির অটোমোবাইল শিল্পে দীর্ঘদিন ধরেই মন্দার প্রভাব দেখা যাচ্ছে। বিএমডব্লিউর পরিকল্পনার একদিন আগে বিলাসবহুল গাড়ি নির্মাতা পোরশে ২০৩৫ সালের মধ্যে আরও ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। একই সময়ে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক ফোক্সভাগেন দীর্ঘস্থায়ী অর্থনৈতিক চাপ মোকাবিলায় প্রায় ১ লাখ কর্মী ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করছে।

এদিকে জার্মানির ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব জার্মান ইন্ডাস্ট্রিজ (BDI) সতর্ক করে জানিয়েছে, বর্তমানে দেশটির শিল্প খাতে প্রতি মাসে প্রায় ১৫ হাজার মানুষ চাকরি হারাচ্ছেন। এতে দেশের সামগ্রিক অর্থনীতি আরও চাপের মুখে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি কয়েক বছর ধরে প্রায় শূন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রুশ তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যা উৎপাদন খরচ বাড়িয়ে শিল্পখাতের ওপর দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতিকে দাঁড়িয়ে থাকতে দেখা ছবি নিয়ে মোদির সমালোচনা করেছ

রাষ্ট্রপতিকে দাঁড়িয়ে থাকতে দেখা ছবি নিয়ে মোদির সমালোচনা করেছ