বিসিবির বড় সিদ্ধান্ত: ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিসিবির বড় সিদ্ধান্ত: ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
বিসিবির বড় সিদ্ধান্ত: ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ছবির ক্যাপশন:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় এসেছে বড় পরিবর্তন। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন কুমার দাসকে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। পাশাপাশি দেশের ক্রিকেটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানান তিনি।

বোর্ড সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিসিবি জানিয়েছে, প্রয়োজনীয় মানসম্পন্ন ফ্র্যাঞ্চাইজি না পাওয়া গেলে এক মৌসুমের জন্য বিপিএল স্থগিত রাখা বা বিরতি দেওয়ার বিকল্পও বিবেচনায় রয়েছে

এ ছাড়া পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া, নারী ক্রিকেটের আট বিভাগে কোচ নিয়োগ এবং ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই এবং বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

তামিম বলেন, ‘আমরা আশা করছি, ভারত বাংলাদেশে সিরিজটি খেলতে আসবে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে প্রতিনিয়ত মেইলে যোগাযোগ রাখছি। আশা করি, তারা আসবে ও খেলবে। এটা সবাই চায়।’

নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন তাঁর নেতৃত্বে দলের পারফরম্যান্স কেমন হয়, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ফাইনালে শূন্য অন টার্গেট, আর্জেন্টিনার তেতো ইতিহাস

তিন ফাইনালে শূন্য অন টার্গেট, আর্জেন্টিনার তেতো ইতিহাস