বিয়ের ১০ দিন পরই মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন প্রবাসী যুবক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিয়ের ১০ দিন পরই মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন প্রবাসী যুবক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
বিয়ের ১০ দিন পরই মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন প্রবাসী যুবক ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সৌদি আরবপ্রবাসী ইয়ামিন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নববিবাহিতা স্ত্রী সুমা আক্তার (১৮)। তাদের বিয়ে হয়েছিল মাত্র ১০ দিন আগে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ইয়ামিন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। দেশে আসার পর গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর ২৫ জুলাই স্ত্রীকে নিয়ে ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে শ্বশুরবাড়িতে যান।

সোমবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তারা ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সুমা আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের চাচা নওশাদ হোসেন জানান, ইয়ামিন বিয়ে করার উদ্দেশ্যে গত ৮ জুলাই সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে আসার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। পরে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান এবং অন্যান্য পারিবারিক আয়োজন শেষ করে নতুন জীবন শুরু করেছিলেন তারা।

Khantihata Highway Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৮০ জন,

ঢাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৮০ জন,