গম্ভীরকে সরিয়ে ভারতের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ? The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গম্ভীরকে সরিয়ে ভারতের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
গম্ভীরকে সরিয়ে ভারতের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ? ছবির ক্যাপশন:

সাম্প্রতিক সময়ে ভারতের ক্রিকেটে কোচ পরিবর্তনের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারার পর প্রধান কোচ গৌতম গম্ভীরের সমালোচনা বাড়তে থাকে।

তবে এরপর জিম্বাবুয়ে সফরে ঘুরে দাঁড়ায় ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে দল। সেই সফরে গৌতম গম্ভীরের পরিবর্তে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেন ভিভিএস লক্ষ্মণ।

এই সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক গম্ভীরকে সরিয়ে লক্ষ্মণকে স্থায়ী প্রধান কোচ করার দাবি তোলেন। তবে সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন ভারতের সাবেক এই তারকা ব্যাটার।

বর্তমানে ৫১ বছর বয়সী লক্ষ্মণ বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সিনিয়র দলের কোচিং স্টাফ ইংল্যান্ড সফর শেষে শ্রীলঙ্কা সিরিজের আগে স্বল্প সময়ের বিরতিতে থাকায় তাকে জিম্বাবুয়ে সফরে দায়িত্ব দেওয়া হয়েছিল। গত চার বছর ধরে তিনি একই ধরনের দায়িত্ব একাধিকবার পালন করেছেন বলেও জানান।

লক্ষ্মণের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আপাতত ভারতের প্রধান কোচ হওয়ার কোনো পরিকল্পনা বা আগ্রহ তার নেই। তিনি তার বর্তমান দায়িত্ব নিয়েই সন্তুষ্ট।

তবে আসন্ন এশিয়ান গেমসে ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লক্ষ্মণ। এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসেও তার কোচিংয়ে ক্রিকেটে স্বর্ণপদক জিতেছিল ভারত।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) এবং বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। অন্যদিকে, সাম্প্রতিক দ্বিপক্ষীয় সিরিজগুলোতে ভারত প্রত্যাশিত ফল না পেলেও গৌতম গম্ভীরের কোচিংয়ে দল এশিয়া কাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে শিরোপা জিতেছে। ফলে আপাতত ভারতের প্রধান কোচের পদে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা জোরালো নয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোট কি শুধু অধিকার? ইসলামে এটি এক গুরুদায়িত্ব

ভোট কি শুধু অধিকার? ইসলামে এটি এক গুরুদায়িত্ব