রাজশাহীর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি ৩৬ ঘণ্টার মধ্যে র‌্যাবের জালে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি ৩৬ ঘণ্টার মধ্যে র‌্যাবের জালে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
রাজশাহীর ফরিদা হত্যা মামলার প্রধান আসামি ৩৬ ঘণ্টার মধ্যে র‌্যাবের জালে ছবির ক্যাপশন:

রাজশাহী জেলার কাটাখালী থানার চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বাবলু সরকারকে (৪৫) ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব।

বাবলু কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে। আজ সোমবার দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি এবং র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় যশোরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে বাবলু সরকারকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, মামলার বাদী ও বিবাদী পরস্পরের প্রতিবেশী এবং পূর্ব পরিচিত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২৪ জুলাই সন্ধ্যায় কাটাখালী থানাধীন হরিয়ান পূর্বপাড়া গ্রামস্থ বাদীর বসত বাড়িতে আসামিরা ভিকটিম ফরিাদাকে চাকু দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে কাটাখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে তাকে যশোর থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া অফিসার লে. এফ. এম বিএস আল মোমেন জানান, আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : আবু সাইদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী বিভাগ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বেকারত্বের হতাশায়  চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামে বেকারত্বের হতাশায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা