প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা ছবির ক্যাপশন:

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (এপিএসএস-২০২৬) সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ আগস্ট ২০২৬-এর মধ্যে সব বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএস (IPEMIS) সফটওয়্যারের এপিএসএস মডিউলে এন্ট্রি, যাচাই ও অনুমোদনের কাজ সম্পন্ন করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেকশন-২ থেকে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন

চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবছরের মতো এবারও পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (APSS) প্রতিবেদন প্রস্তুত করা হবে। ২০২৬ শিক্ষাবর্ষের তথ্য সংগ্রহের জন্য আইএমডি বিভাগের তত্ত্বাবধানে আইপিইএমআইএস সফটওয়্যারের এপিএসএস মডিউল আগামী ২৬ জুলাই থেকে চালু হবে এবং ১০ আগস্টের মধ্যে সব তথ্য সার্ভারে আপলোড করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে এপিএসএস মডিউলে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করে দাখিল করবেন। এরপর উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা তথ্য যাচাই-বাছাই করে অগ্রায়ন করবেন। সর্বশেষ উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা তথ্য অনুমোদন দিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে আইপিইএমআইএস সফটওয়্যারে চূড়ান্তভাবে জমা নিশ্চিত করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য এন্ট্রি ও অনুমোদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো সঠিক তথ্য জমা দিলে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার পরিসংখ্যান প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ এবং নীতিনির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে অসহায়দের পাশে বিএনপি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে অসহায়দের পাশে বিএনপি