ম্যানিলায় সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করলেন জয়শঙ্কর ও খলিলুর রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ম্যানিলায় সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করলেন জয়শঙ্কর ও খলিলুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
ম্যানিলায় সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করলেন জয়শঙ্কর ও খলিলুর রহমান ছবির ক্যাপশন:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান (ASEAN) আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর

বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় দুই প্রতিবেশী দেশের চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। বৈঠকের ফাঁকে তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বর্তমানে ম্যানিলায় অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, কূটনৈতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতিসংঘ মহাসচিব স্বাগত জানালেন যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরত

জাতিসংঘ মহাসচিব স্বাগত জানালেন যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরত