‎রংপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‎রংপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2026 ইং
‎রংপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

রংপুরের বদরগঞ্জ উপজেলায় যমুনাশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় জনপদে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নদীভাঙন রোধ, ফসলি জমি ও বসতভিটা রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে সোমবার (২ মার্চ) সকাল ১১টায় লোহানীপাড়া ও কুতুবপুর ইউনিয়নের জনগণ নাগেরহাট সেতুতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

দুই শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। স্থানীয় কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে বিভিন্ন স্লোগানসহ প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র যমুনাশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে এবং বর্ষা মৌসুমের আগেই নদীতীরবর্তী ফসলি জমি, ঘরবাড়ি ও সরকারি স্থাপনা ঝুঁকির মুখে ফেলেছে।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দারা। বাবুল মিয়া জানান, আবাদি জমি ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। মনজুরুল আহসান মধু বলেন, প্রশাসনের কাছে বহুবার অভিযোগ দেয়ার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রিমন ইসলাম বলেন, এটি শুধু জমি রক্ষার বিষয় নয়, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার বিষয়।

মানববন্ধন শেষে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা এবং বদরগঞ্জ থানার তদন্ত ওসি নুরুল আমিন কে স্মারকলিপি প্রদান করেন। স্থানীয়রা জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়ার আশ্বাস দেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। তদন্ত ওসি নুরুল আমিন বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। গত রবিবার একটি মামলা করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি কমে আসবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : রংপুর প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক পাঁচবারের এমপির জামানত বাজেয়াপ্ত

ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক পাঁচবারের এমপির জামানত বাজেয়াপ্ত