পটিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পটিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

পটিয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
চট্টগ্রামের পটিয়ায় ৫ শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শরিফুল ইসলাম আইয়ুব (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ মে রোববার রাত ৯টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পাশবর্তী জিরি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কবির মাজির বাড়ির মো. জহিরের পুত্র।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। পটিয়া থানার এসআই মোশারফের নেতৃত্বে পুলিশ প্রায় এক ঘন্টার অভিযান চালিয়ে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার থেকে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শরিফুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম ৫ম শ্রেণীর শিক্ষার্থী পরিবারের হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া মাত্রই পুলিশী অভিযানে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা করা হয়। যথাযথ পক্রিয়া মেনে আদালতে প্রেরণ করা হবে। ভিকটিমকে পরিবারের জিম্মায় দেয়া রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : আকতারুজ্জামান ফাহিম, পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ