ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রির প্রস্তাব, হাইকোর্টের রুল জারি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রির প্রস্তাব, হাইকোর্টের রুল জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রির প্রস্তাব, হাইকোর্টের রুল জারি ছবির ক্যাপশন:

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের একজন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান।

রুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আদালত জানতে চেয়েছেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান প্রার্থীদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করার বিষয়টি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

এ ছাড়া রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য কমপক্ষে স্নাতক ডিগ্রিকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জানা গেছে, এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।

রুলের পর সরকারের সংশ্লিষ্ট পক্ষের জবাব এবং পরবর্তী শুনানির ভিত্তিতে এ বিষয়ে আদালত পরবর্তী আদেশ দেবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনী বিধি লঙ্ঘন, বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ব্

নির্বাচনী বিধি লঙ্ঘন, বিএনপি ও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ব্