মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ চেষ্টা চালায় বলে জানিয়েছে বিজিবি।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলারের গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টি বিজিবির নজরে আসার সঙ্গে সঙ্গে সীমান্তে দায়িত্বরত সদস্যরা দ্রুত অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। ফলে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি।

বর্তমানে ওই ছয়জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে এ বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিকবার যোগাযোগ ও সমন্বয়ের ঘটনা ঘটেছে। এ ধরনের পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত নজরদারি জোরদার করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের গলাকাটা লাশ, এলাকায় আতঙ্ক

সিরাজগঞ্জে ধানক্ষেতে মিলল যুবকের গলাকাটা লাশ, এলাকায় আতঙ্ক