জামায়াতের সেই এমপির আরেকটি ভিডিও ভাইরাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াতের সেই এমপির আরেকটি ভিডিও ভাইরাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
জামায়াতের সেই এমপির আরেকটি ভিডিও ভাইরাল ছবির ক্যাপশন:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়া প্রায় ২০ সেকেন্ডের এই ভিডিওটি নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে একটি কক্ষে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একই কক্ষে একটি টেবিলের ওপর থাকা একটি পরিচয়পত্রে ইংরেজিতে "Bangladesh Parliament" এবং "13th Parliament" লেখা দেখা যায়। পরিচয়পত্রে গাজী নজরুল ইসলামের ছবি ও সংসদ সদস্য হিসেবে পরিচয়ও দৃশ্যমান।

ভিডিওতে উপস্থিত এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “দেখেন সাতক্ষীরা জামায়াতের লোক মেয়েসহ এখানে ধরা খাইছে।” তবে ভিডিওটি কবে, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছে—এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য বা স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য প্রকাশ হয়নি।

এর আগে সোমবার রাতেও গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর সাতক্ষীরা জেলা জামায়াত দাবি করে, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে গাজী নজরুল ইসলামও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একই দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে তাকে জিম্মি করে এক লাখ টাকা আদায় করা হয়। তার দাবি, ওই সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হিথ্রো বিমানবন্দরে রাসায়নিক হামলা: চিকিৎসাধীন ২১, আতঙ্কে টা

হিথ্রো বিমানবন্দরে রাসায়নিক হামলা: চিকিৎসাধীন ২১, আতঙ্কে টা