তুর্কি প্রেসিডেন্টকে শুভেচ্ছাপত্র হস্তান্তর জামায়াত নেতার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তুর্কি প্রেসিডেন্টকে শুভেচ্ছাপত্র হস্তান্তর জামায়াত নেতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
তুর্কি প্রেসিডেন্টকে শুভেচ্ছাপত্র হস্তান্তর জামায়াত নেতার ছবির ক্যাপশন:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উদ্দেশে সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ জুলাই) ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসে গিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের হাতে এই চিঠি তুলে দেন।

চিঠিটি প্রদান করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে তিনি ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সংঘটিত ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার সময় প্রেসিডেন্ট এরদোয়ানের দৃঢ় নেতৃত্ব এবং তুর্কি জনগণের ঐক্য ও সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, গণতন্ত্র ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের জনগণ যে ভূমিকা রেখেছে, তা বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

এছাড়া প্রযুক্তি, অর্থনীতি, শিল্পোন্নয়ন ও আত্মনির্ভরশীলতায় প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের অগ্রগতির ভূয়সী প্রশংসা করা হয়। মুসলিম বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা প্রতিষ্ঠায় তুরস্কের ভূমিকার প্রতিও চিঠিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আশাও প্রকাশ করা হয়।

চিঠি হস্তান্তরের পর তুরস্ক দূতাবাসে স্থাপিত ১৫ জুলাইয়ের গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস উপলক্ষে নির্মিত একটি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় রাষ্ট্রদূত ২০১৬ সালের অভ্যুত্থানচেষ্টার সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, জনগণের প্রতিরোধ এবং গণতন্ত্র রক্ষায় তাদের আত্মত্যাগের বিষয় তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে সব কৌশলগত আলোচনা দ্রুত চালুর আহ্বান চীনের

ভারতের সঙ্গে সব কৌশলগত আলোচনা দ্রুত চালুর আহ্বান চীনের