কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি আর নেই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি আর নেই ছবির ক্যাপশন:

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট হাফেজ আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী পৌরসভার রামপুর এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা জানান, একই দিন বাদ আছর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন জানান, অ্যাডভোকেট হাফেজ আহমদ একজন শান্ত, বিনয়ী ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন আইনজীবী হিসেবেও তিনি মানুষের আস্থা অর্জন করেছিলেন। আইনগত সহায়তা নিতে আসা মানুষের সঙ্গে তিনি সবসময় আন্তরিক আচরণ করতেন এবং তার নম্র ব্যবহার সবার কাছে প্রশংসিত ছিল।

তিনি আরও জানান, সামাজিক কর্মকাণ্ডেও হাফেজ আহমদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি ফেনী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম শাহজাহান সাজু জানান, হাফেজ আহমদ ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। ছাত্রজীবনে তিনি ফেনী মহকুমা ছাত্রলীগের নেতা ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, আইন অঙ্গন ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাতিয়ায় নির্বাচন প্রভাবিত করতে হামলা, অন্তত ৩০ আহত

হাতিয়ায় নির্বাচন প্রভাবিত করতে হামলা, অন্তত ৩০ আহত