নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা চীনা দূতাবাসের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা চীনা দূতাবাসের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা চীনা দূতাবাসের ছবির ক্যাপশন:

ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে।

দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় তারা বাংলাদেশের জনগণ ও ভোটারদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছে। এছাড়াও নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতৃবৃন্দকেও অভিনন্দন জানানো হয়েছে।

চীনা দূতাবাসের বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, “আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

এই শুভেচ্ছা বার্তা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশংসা হিসেবে দেখা হচ্ছে। বিশেষত নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার আগে চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তা ও সহযোগিতার প্রতি ইতিবাচক সংকেত হিসেবে এর গুরুত্ব রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজাপুরে জামায়াতের অফিসে অগ্নিসংযোগ, নির্বাচনী উত্তেজনা বৃদ্

রাজাপুরে জামায়াতের অফিসে অগ্নিসংযোগ, নির্বাচনী উত্তেজনা বৃদ্