ডেমরায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিস্ফোরণ, গুরুতর এক শিক্ষার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ডেমরায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিস্ফোরণ, গুরুতর এক শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
ডেমরায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিস্ফোরণ, গুরুতর এক শিক্ষার্থী ছবির ক্যাপশন:

ঢাকার ডেমরা পূর্ব বক্সনগর এলাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে মাদরাসার ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও মাদরাসার শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। ঘটনার সময় আবাসিক ভবনের একটি কক্ষে শিক্ষার্থীরা খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল।

ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন হোসেন জানান, একটি কক্ষে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষে থাকা পাঁচ শিক্ষার্থী আহত হয়।

আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে রেদোয়ান নামে একজনের অবস্থা গুরুতর।

মাদরাসার শিক্ষার্থী মো. আকাশ জানান, ষষ্ঠ তলার বৈদ্যুতিক বোর্ড থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কক্ষের দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। বিস্ফোরণের সময় কক্ষে ঘুমিয়ে থাকা শিক্ষার্থীরাই আহত হয়। তবে অন্য শিক্ষার্থীরা দ্রুত কক্ষ থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়।

ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে : ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে : ট্রাম্প